টেস্ট শেষ না হতেই চট্টগ্রাম ছাড়লেন চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১২:৫৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৫৯

বাংলাদেশের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্ট থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার ব্যাটার দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার জানিয়েছে, জরুরি পারিবারিক স্বাস্থ্যগত কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি।

প্রথম ইনিংসে চান্ডিমাল ৫৯ রান করেন। পরের ইনিংসে তার ব্যাটে আসে ৯ রান। ম্যাচের চতুর্থ দিন দেশের বিমান ধরেন তিনি। তবে তার অনুপস্থিতি নিশ্চিতভাবে ম্যাচে বড় ধরনের প্রভাব ফেলবে না। পাঁচ সেশনেরও বেশি সময় হাতে রেখে শ্রীলঙ্কা বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট তাদের বিবৃতিতে চান্ডিমালের আকস্মিক দেশে ফেরার কোনও নির্দিষ্ট কারণ জানায়নি। তবে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। একই সঙ্গে চান্ডিমাল ও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করেছে বোর্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম