পাঞ্জাবের লড়াই ছাপিয়ে হেটমায়ারে জিতলো রাজস্থান

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ০০:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০১:০৬

আরেকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএলের ম্যাচ নির্ধারণ হলো। প্রথম ইনিংসের পর রাজস্থান রয়্যালস ছিল ফেভারিট, কিন্তু পাঞ্জাব কিংস লড়াই করে। শেষ ওভারে এক বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে রাজস্থান।

পাঞ্জাব ৮ উইকেটে করে ১৪৭ রান। জবাবে ১৯.৫ ওভারে ৭ উইকেটে করে ১৫২ রান।

ব্যাটিংয়ে নেমে কোনও মোমেন্টাম পায়নি পাঞ্জাব। ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা ১৬ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। তাতে দলের স্কোর ১৫০ এর কাছাকাছি যায়।

জবাবে রাজস্থান পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৩৮ রান করে। তানুষ কটিয়ান নবম ওভারে উইকেট হারান। তারপরও আস্কিং রেট নিয়ন্ত্রণে ছিল। কিন্তু রাবাদা দুই ওভারে জয়সওয়াল ও স্যামসনকে ফেরান।

পাঞ্জাবের বোলাররা লড়াই গড়ে রাজস্থানকে চাপে ফেলেন। জুরেল যখন আউট হন তখন ১৬ বলে দরকার ৩৩ রান। শিমরন হেটমায়ার ও পাওয়েল ৪ বলে ১৮ রান করেন।

কারান শর্ট বলে পাওয়েলকে ফেরান। শেষ ওভারে লাগতো ১০ রান। আর্শদীপ সিং চেপে ধরতে চাইলেও হেটমায়ার দুই ছক্কায় জয় তুলে নেন। ১০ বলে অপরাজিত ২৭ রানে ম্যাচসেরা তিনি।

ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো রাজস্থান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী