তোপের মুখে থাকা পান্ডিয়ার পাশে পোলার্ড 

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৫:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫:০৩

২০১৩-২০ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। আইপিএলে এবারের আসরে অবশ্য তাকে সরিয়ে নতুন নাম লেখানো হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ের নেতৃত্ব ভার বুঝিয়ে দেওয়া হয়েছে। পান্ডিয়া; যিনি ২০২২ সালে অভিষেক আসরে গুজরাটকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। কিন্তু এই পরিবর্তন মুম্বাই ভক্তদের মোটেও পছন্দ হয়নি। হোম ম্যাচেও পান্ডিয়া দুয়োর শিকার হচ্ছেন।     

শুধু নেতৃত্বে পরিবর্তনে ভক্তদের ক্ষোভ সীমাবদ্ধ নয়। আসরে পুরোপুরি ছন্দেও নেই মুম্বাই। টানা ৩ ম্যাচ হারের আবার টানা দুই ম্যাচ জেতে মুম্বাই। সর্বশেষ গতকাল চতুর্থ হার দেখেছে চেন্নাই সুপার কিংসের কাছে। ওই ম্যাচে শেষ ওভারে এসে ২৬ রান খরচ করেছেন অধিনায়ক পান্ডিয়া। ৩ ওভারে দিয়েছেন ৪৩! ব্যাট হাতেও ৬ বলে ২ রান করেছেন তিনি। 

যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাটার গতকাল খেলেছেন ১০৫ রানের অপরাজিত ইনিংস! ফলে সব মিলে সময়টা পান্ডিয়ার জন্য প্রতিকূল। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তার প্রতি আস্থা হারাচ্ছেন না মুম্বাইয়ের ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ড। চেন্নাইয়ের কাছে হারের পর তিনি বলেছেন, ‘আমি আসলে লোকজনের কথায় ভীষণ বিরক্ত। বিশেষ করে যারা সব সময় একজনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। কারণ, দিন শেষে ক্রিকেট দলীয় খেলা। আর এমন একজনের কথা বলা হচ্ছে যে নাকি ৬ সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজের দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তখন কিন্তু সবাই তাকে উৎসাহ দেবে, তার জন্য শুভ কামনা জানাবে। কিন্তু তাকে সেই উৎসাহ দেওয়ার কাজটা এখন করার এটাই সেরা সময়। এসব ছিদ্রান্বেষণ বাদ দেওয়া উচিত। দেখা উচিত ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের সেরাটা বের হয়ে আসে কিনা। সে ব্যাট করতে জানে, বোলিংটাও জানে। সব মিলে আছে এক্স-ফ্যাক্টর।’

পোলার্ড আশা করছেন পান্ডিয়া তার সেরা ফর্মে ফিরবে, ‘হৃদয়ের অনেক গভীর থেকে আশা রাখি সে যখন সেরা ফর্মে ফিরবে, আমি পেছনে বসে থাকবো এবং দেখবো তখন সবাই তার জয়গান গাইছে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম