ম্যাচ শেষে সাকিবের ব্যাটিং অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৫:৩০আপডেট : ১২ মে ২০২৪, ১৫:৩০

জিম্বাবুয়ে সিরিজে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সাকিব আল হাসান। দুই ম্যাচে বল হাতে ইমপ্যাক্ট ফেললেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাইতো অভিজ্ঞ এই অলরাউন্ডার রবিবার ম্যাচ শেষ হতেই ব্যাট হাতে নেমে গেলেন অনুশীলনে। প্রায় আধা ঘণ্টার মতো থ্রো ডাউনের বিপক্ষে অনুশীলন করেছেন। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচটিতে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ২১ রান করেছেন এদিন। আগের ম্যাচে আউট হয়েছিলেন মাত্র ১ রানে। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এই অবস্থায় ম্যাচ শেষ হতেই সাকিব ব্যাটিং অনুশীলন করেছেন।  

পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষ হতেই সাকিব প্রস্তুত হয়ে মাঠে ঢুকেন। সেন্টার উইকেটে নেটে থ্রো ডাউনে বড় শটের প্রস্তুতি নিতেও দেখা যায় তাকে। সদ্যই শেষ হওয়া ম্যাচের উইকেটে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের তত্ত্বাবধানে চলে তার ব্যাটিং অনুশীলন। দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত নেটে ব্যাট করে বেরিয়ে যান তিনি।

আধাঘণ্টা মতো ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফেরেন আবার। খেলেন দশ মিনিটের মতো। লংঅন ও মিড উইকেট দিয়ে বেশ কয়েকটি ছক্কাও মারেন। কিছুক্ষণ পর ফের ড্রেসিংরুমে ফেরত যান বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের পর সেন্টার উইকেটে খেলতে আসেন লিটন দাস। তিনিও থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত