সাকিবের ৭০০ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ২২:০৬আপডেট : ২৫ মে ২০২৪, ২৩:৩৬

ইনিংসের তৃতীয় ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই আন্দ্রিয়াস গাওসের ব্যাটে হজম করেন বিশাল এক ছক্কা। তবে নিজের পরের ওভারে এসেই যুক্তরাষ্ট্রের এই ওপেনারকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের হাওয়ায় ভাসানো বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন গাওস। সৌম্য ক্যাচ নিয়ে সাকিবকে দেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০তম উইকেটের স্বাদ।

৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। সাকিব নিজের দ্বিতীয় ওভার করতে এসে ভাঙেন উদ্বোধনী জুটি। এই উইকেট নিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। প্রথম দুই ম্যাচে কোনও উইকেট পাননি। টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। সাদা বলের ক্রিকেটে ওয়ানডেতে তার উইকেট ৩১৭টি। টি-টোয়েন্টিতে ১৪৬টি। 

তিন ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় সাকিব ১৭ নম্বরে। ১ হাজার ৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। এদিন গাওসকে ফিরিয়ে ডেল স্টেইনকে (৬৯৯) পেছনে ফেলেন সাকিব। 

প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের মালিক বাঁহাতি অলরাউন্ডার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৯ রান করে ১৪ হাজারি ক্লাবে পৌঁছান সাকিব।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত