আমাদের বড় অস্ত্রোপচারে যেতে হবে: পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪, ১৭:৫৩আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:০১

যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে অপ্রত্যাশিত হারের যন্ত্রণা পাকিস্তান ভুলিয়ে দিতে পারতো ভারতকে হারিয়ে। সেই সুযোগ তারা ভালোভাবে তৈরি করেছিল। মাত্র ১১৯ রানে ভারতকে অলআউট করেছিলেন হারিস রউফ ও নাসিম শাহরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৬ রানে হেরে গেছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন অবিশ্বাস্য হারের পর পাকিস্তানের ক্রিকেট নিয়ে সমালোচনার ঝড় বইছে। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান মহসিন নাকভীর দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। আগামী বছর দেশের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দলে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিউ ইয়র্কে সাংবাদিকদের নাকভী বলেছেন, ‘আমি ভেবেছিলাম ম্যাচ জিততে দলের ছোট অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু এখন দেখছি আমাদের বড় অস্ত্রোপচারে যেতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারে হতাশা ব্যক্ত করলেন নাকভী। তিনি ইঙ্গিত দিলেন, মাঠের বাইরে থাকা খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়ার কথা ভাবছেন তিনি।

বোর্ড চেয়ারম্যান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে যেভাবে হেরেছি আমরা এবং এখন ভারতের কাছে যেমন করে হারলাম, এটা খুবই হতাশার। আমাদের এখন দলের বাইরে থাকা খেলোয়াড়দের দিকে তাকাতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী