সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা: তাওহীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১২:১৫আপডেট : ১১ জুন ২০২৪, ১২:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্বস্তিতে ছিল বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরু হতেই পাল্টে যায় নাজমুল হোসেন শান্তর দল! ব্যাটিং খারাপ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ মিশন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো লড়াই করেছে। কিন্তু পুরনো ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হয়েছে। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার জায়গা থাকলেও তাওহীদ হৃদয় মনে করেন, সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ দল।

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে সুপার এইটের পথটা অনেকটাই পরিষ্কার হয়ে যেতো। যদিও এখনও সুযোগ রয়েছে। সেন্ট লুসিয়াতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ কি যেতে পারবে সুপার এইটে? এমন প্রশ্নে তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা। এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস আছে।’

তাওহীদ আশা করছেন, সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্রুতই ব্যাটাররা ঘুড়ে দাঁড়াবেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে সেদিন যেনো খেলাটা শেষ করে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি, তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম