দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সমীকরণ

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ১৮:১০আপডেট : ২২ জুন ২০২৪, ১৮:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-২ এ দুটি ম্যাচ বাকি। সেমিফাইনালের দৌড়ে এগিয়ে তিন দল। যুক্তরাষ্ট্র এখনও ছিটকে যায়নি, তবে বিশাল জয় পেতে হবে তাদের। ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সেমিফাইনালে ওঠার সমীকরণটা জেনে নেওয়া যাক-

যদি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জেতে

তাহলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ্ আফ্রিকা- তিন দলেরই সমান চার পয়েন্ট হবে। যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে যে কোনও ব্যবধানে হারালেও নেট রান রেটে তাদের চেয়ে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচের ফল যাই হোক না কেন, উইন্ডিজ সেমিফাইনালে উঠবে।

দক্ষিণ আফ্রিকার নেট রান রেটকে পেছনে ফেলতে ইংল্যান্ডকে জিততে হবে অন্তত ১০ রানের ব্যবধানে, এমনকি দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে হারলেও। তবে ব্যবধানটা দশের কম হলে দক্ষিণ আফ্রিকা চার পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠবে।

যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা জেতে

দক্ষিণ আফ্রিকা ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকবে, অন্য তিন দলের প্রত্যেকে শেষ করবে ৩ পয়েন্ট পেয়ে। ১৬০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড যদি সুপার ওভারে হেরে যায়, সেক্ষেত্রে নেট রান রেটে তাদের চেয়ে পেছনে থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ বা তার চেয়ে বেশি রানে হারতে হবে। আর ইংল্যান্ড বড় ব্যবধানে হারলে ওয়েস্ট ইন্ডিজের পথ সহজ হয়ে যাবে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ হবে সেমিফাইনালিস্ট।

দুটি হারে যুক্তরাষ্ট্রের নেট রান রেট খুবই দুর্বল। সেরা দুইয়ে থাকতে তাদের সামনে কঠিন সমীকরণ। নেট রান রেটে ইংল্যান্ডকে (১৬০ রানের লক্ষ্যে) পেছনে ফেলতে প্রথমে তাদের অন্তত ৫৬ রানে জিততে হবে। তারপর আশা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন অন্তত ৯১ রানে হেরে নেট রান রেটে আমেরিকার পেছনে পড়ে।

যদি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ জেতে

এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র সুপার এইট শেষ করবে দুটি করে পয়েন্ট নিয়ে।

যদি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা জেতে

দক্ষিণ আফ্রিকার হবে ৬ পয়েন্ট, ইংল্যান্ডের চার। দুই দল চলে যাবে সেমিফাইনালে।   

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের