তাসকিনকে একাদশে না দেখে বিস্মিত মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১০:২৯আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:২৯

ভারতের বিপক্ষে বেশ কিছু সিদ্ধান্তের কারণে ম্যাচ থেকে আগেভাগেই ছিটকে গেছে বাংলাদেশ। শুরুতেই একাদশ নির্বাচনে ভুল করে বসে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে নিয়মিত খেলা তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয়। নেওয়া হয় একজন বাড়তি ব্যাটারকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তাসকিনকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

শনিবার ভারতের বিপক্ষে ভুল পরিকল্পনার খেসারত দিতে হয়েছে। ছন্নছাড়া বোলিংয়ের পর বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ৫০ রানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচ শেষে নিজের ফেসবুকে মাশরাফি বিস্মিত হয়ে লিখেছেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না,এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি; কারণ অবশ্যই দুই ওপেনারই লেফ্ট হ্যান্ডেড ছিল। এমনিতে দল রান করতে পারছে না সেখানে একজন ব্যাটার কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল।’

এরপরই তাসকিনের প্রসঙ্গ টেনে এসে মাশরাফি বলেছেন, ‘আজও (শনিবার) মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে, কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি। যতটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গেই সে শুধু উইকেটহীন ছিল, এর বাইরে বিগত দুই বছর তার ইকোনমি রেটও সাতের নিচে। সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং আসল উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’

চলমান বিশ্বকাপে প্রতি ম্যাচেই দারুন বোলিং করেছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। দুজনই ১১ টি করে উইকেট নিয়েছেন। তাদের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক এই অধিনায়ক, ‘সাকিব (জুনিয়র) এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী। কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।’

বাংলাদেশের ফল পেতে হলে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প দেখেন না মাশরাফি, ‘বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনও বিকল্প নেই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না, বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক, সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবে না। আরও একটা ম্যাচ বাকি, ইনশাআল্লাহ ভালোভাবে শেষ করুক, সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের