তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বললেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৪, ১২:০৪আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:৪৩

প্রায় সময়ই তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে গুঞ্জন উঠে। তবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছে না কোনওভাবেই। কোনও পক্ষই স্পষ্ট করে কিছু বলছে না। কয়েক মাস আগে তামিমের সঙ্গে এই নিয়ে বৈঠকেও বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। যদিও তার সুরাহা হয়নি। গতকাল বিষয়টি নিয়ে আরও একবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিমের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই সে আসুক।’

তামিম প্রসঙ্গে বলতে গিয়ে পাপন বাকি সিনিয়র ক্রিকেটারদের কথাও সামনে আনলেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমার ব্যক্তিগত ইচ্ছে, বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ; এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত