বাংলাদেশের কাছে ধবলধোলাই, পাকিস্তানের ব্যাটিংকেই দুষছেন সাবেকরা 

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪

দুই টেস্টেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি স্বাগতিক পাকিস্তান। বরং পেস আক্রমণে তাদের ব্যাটিং দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে। এমন হারের পর সমালোচিত হচ্ছেন শান মাসুদরা। সাবেক টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, সিরিজে যে ব্যাটিং দেখা গেছে সেটা খুবই বাজে লক্ষণ। 

এক ভিডিও বার্তায় মিয়াঁদাদ বলেছেন, ‘এটা খুবই কষ্টকর আমাকের ক্রিকেট এখন এই পর্যায়ে নেমেছে। বাংলাদেশ যা করে দেখিয়েছে, সেটা অবশ্যই তাদের কৃতিত্ব। কিন্তু যেভাবে সিরিজে আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। এটা খুবই বাজে লক্ষণ।’

মিয়াঁদাদ অবশ্য শুধু দলের মাঝেই সংকট দেখছেন না। তার মতে সমস্যা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ভেতরেও, ‘আমি শুধু খেলোয়াড়দের দোষ দিবো না। কারণ, গত দেড় বছরে যেভাবে অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন এসেছে। সেটা অবশ্যই দলকে প্রভাবিত করেছে।’

আরেক সাবেক অধিনায়ক ইনজামা উল হকও উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সর্বশেষ ঘরের মাঠে ৯ টেস্টে জিততে না পারার ব্যর্থতাকে উদ্বেগজনক বলেছেন তিনি, ‘অতীতে হোম সিরিজ মানেই ছিল সেরা দলগুলোকে হারানোর মোক্ষম সুযোগ। কিন্তু এক্ষেত্রে যেটা হয় ব্যাটারদের রান করা জরুরি।’

সাবেক ব্যাটার ইউনিস খান অবশ্য মানসিক দিকটা সামনে আনলেন, ‘যখন একটা দল পরাজয়ের মানসিকতায় প্রবেশ করে। তখন বের হওয়া কঠিন হয়ে পড়ে। অতীতে ব্যাটাররা রান পেতো। কিন্তু এখন আমার মনে হয় তাদের এই সংকট উত্তরণে মানসিকভাবে সেই দৃঢ়তাটা প্রয়োজন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি