আইপিএলের সব ম্যাচ খেললেই কোটিপতি, যুক্ত হলো ম্যাচ ফি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১

এতদিন নিলামের মাধ্যমে ক্রিকেটারদের কিনতো আইপিএল ফ্র্যাঞ্চাইজি। প্রতি বছর কেনা দামই শুধু পেতেন ক্রিকেটাররা। এবার থেকে ম্যাচ লেখার জন্য আলাদা রুপি দেওয়া হবে। আসন্ন আইপিএলে চালু হচ্ছে ম্যাচ ফি।

শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন বিসিসিআই সবিচ জয় শাহ। প্রত্যেক ক্রিকেটার ম্যাচপ্রতি সাড়ে ৭ লাখ রুপি করে পাবেন। সঙ্গে তো চুক্তির টাকা আছেই। ১৪ ম্যাচের সবগুলো খেললে মোট ১.০৫ কোটি রুপি ঢুকবে ক্রিকেটারের পকেটে।

এই ম্যাচ ফি দেওয়ার জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিলামের পার্স থেকে আলাদা করে ১২.৬০ কোটি রুপি সরিয়ে রাখতে বলা হয়েছে। প্রতি ম্যাচের টিম শিটে থাকা ১২ জন খেলোয়াড়কে দেওয়া হবে ম্যাচ ফি, প্রতি ম্যাচে যার পরিমাণ ৯০ লাখ রুপি। লিগ পর্বের ১৪ ম্যাচের হিসাবে মোট ১২.৬০ কোটি রুপি।

জয় শাহ এক্স-এ লিখেছেন, ‘আইপিএলে ধারাবাহিকতা উদযাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ম্যাচ পিছু ৭.৫ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত! একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির উপরে ১.০৫ কোটি রুপি পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই খাতে ১২.৬০ লাখ রুপি অনুমোদন করবে। আইপিএলের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে।’

জানা গেছে, এখনও ১০ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী