রাজনীতি করছে বলেই কি সাকিব-মাশরাফি খুনি, প্রশ্ন সালাউদ্দিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৮ আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১৬

এক সময় বাংলাদেশের ক্রিকেট সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা ছিলেন সবার নয়নের মনি। রাজনীতিতে যুক্ত হয়ে তারা অনেকের চক্ষুশূল হয়েছেন। দুইজনই ছিলেন সরকার দলীয় এমপি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাদের ক্রিকেটার ক্যারিয়ারও হুমকির মুখে। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট নিয়মিতই খেলতেন। সাকিব অতি সম্প্রতি টি-টোয়েন্টি ছেড়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে ঢাকায় শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সাকিবের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। নিরাপত্তার কারনে সাকিবকে দেশে আসতে মানা করে দিয়েছে সরকার। এদিকে বিপিএলে মাশরাফি যেন না খেলতে পারে আল্টিমেটাম দিয়েছে একদল সমর্থক। এইসব কিছু নিয়ে মুখ খুলেছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নিজের ফেসবুক ওয়ালে সালাউদ্দিন লিখেছেন, ‘দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কী কখনো নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেয় উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

বিকেএসপির এই কোচ আরও লিখেছেন, ‘রাজনীতি করছে বলে এরা খুনি? এরা কত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন? কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে জানেন? তারা স্ট্যাটাস না দেওয়ায় আজ শত্রু! একটা মানুষ দেশের জন্য ১৭ টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য?’  

রাজনীতি করছে বলেই সাকিব-মাশরাফি খুনি? এরপর এমন প্রশ্ন রেখে তিনি লিখেছেন, ‘তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন? তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু!’

মাশরাফিকে নিয়ে সালাউদ্দিন লেখেন, ‘যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কমবেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা হয়তো দেখা যায় না। এদের কাছে থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না।’

একদম শেষে এই কোচ লিখেছেন, ‘খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন। আমরা সবাই কমবেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক