শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না শান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১১:১৬আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪১

আফগানিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। কুঁচকির চোটে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘ইনজুরির কারণে শান্ত তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না।’
  
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পান শান্ত। স্ক্যান করানো হলে দেখা যায় ম্যাচের সময়ের মধ্যে শান্তর সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। অথচ সিরিজে ফেরার ম্যাচে মূল ভূমিকাটাই ছিল তার। ৭৬ রানের ইনিংস খেলে ভালো পুঁজির ভিত গড়ে দিয়েছেন। ম্যাচসেরাও হন তিনি। ম্যাচটা ৬৮ রানে জিতেছে বাংলাদেশ। 

শান্তর চোটের ফল চলতি সিরিজে তালিকা বড় হয়েছে বাংলাদেশের। এরই মধ্যে মুশফিকুর রহিম ছিটকে গেছেন। শান্তর জায়গায় শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। তার বদলে দলে ঢুকবেন জাকির হাসান। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের