গুরবাজ-আজমতউল্লাহ কৃতিত্ব পেলেও শিশিরকে দায় দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ০০:৪৬আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০০:৪৬

দলীয় স্কোর আশিতে পৌঁছানোর আগেই চার উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ দৃঢ় ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন। কিন্তু আড়াইশর বেশি রানের আভাস পেলেও ১৪৫ রানের এই জুটি ভাঙার পর তা হয়নি। তারপর ২৪৫ রানের লক্ষ্য দিয়ে ৮৩ রানে আফগানিস্তানের তিন উইকেট তুলে নিয়ে ছিল তারা। কিন্তু রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই তাদের জয়ের আশায় পানি ঢাললেন।

৫ উইকেটে আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডে হেরেছে বাংলাদেশ, সঙ্গে সিরিজও। ম্যাচ শেষে মিরাজ বললেন, ‘কাজটা কঠিন ছিল। ছেলেরা সত্যিই ভালো খেলেছিল, বিশেষ করে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ও আমার জুটি।’

আগে ব্যাটিং নেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘আগের দুটো ম্যাচে আমরা দেখেছিলাম যে উইকেটে স্পিন ভালো হচ্ছে। এ কারণে আমরা (প্রথমে) ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু আজ রাতে শিশির পড়লো। তাতে করে উইকেট সহজ হয়ে পড়েছিল।’

অবশ্য গুবরাজ ও আজমতউল্লাহকে কৃতিত্ব দিতে ভোলেননি মিরাজ, ‘গুরবাজ ও আজমতউল্লাহ অবিশ্বাস্য খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হয়। সমস্যা হলো আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।’

অভিষেকে নাহিদ রানা দুটি উইকেট নিয়েছেন। তার ব্যাপারে মিরাজের বক্তব্য, ‘সে ভালো খেলছে। দীর্ঘদিন পর আমরা শারজায় খেললাম, বিশেষ করে ওয়ানডে। পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, আমরা আজই যাচ্ছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি