বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১২:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৪

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে আধিপত্য থাকে ক্যারিবিয়ানদের। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ তাদের কাছে হেরেছে সেই ১৫ বছর আগে!সর্বশেষ দুই টেস্ট সিরিজে তো বাংলাদেশকে হোয়াইটওয়াশই করেছে। তার পরেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।  তিনি নিশ্চিত করেছেন, সফরকারীদের মোটেও খাটো করে দেখবেন না তারা। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট বলেছেন, অতীত ইতিহাস মোটেও সিরিজের ভাগ্য নির্ধারণ করবে না, ‘যা চলে গেছে সেটা অতীত ইতিহাস। আমরা প্রতিভাবান একটা দলের মুখোমুখি হচ্ছি। যা গেছে, সেটা গেছে। অবশ্যই আমাদের এই ম্যাচে ভালো সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।’

ব্র্যাথওয়েট মনে করেন, এই টেস্ট সিরিজি মোটেও সহজ হবে না, ‘ওদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। ম্যাচটা সহজ হবে না। আগের পারফরম্যান্স তো অতীত হয়ে গেছে। তাই নতুন করে মাঠে নামতে হবে।’

এই বছর টেস্টের সময়টা খুব ভালো যায়নি ক্যারিবিয়ানদের। তার পরেও নিজেদের শিবিরে সবাই আত্মবিশ্বাসী আছেন বলে জানালেন ব্র্যাথওয়েট। বিশেষ করে ব্যাটাররা ভালো করবেন বলে মনে করছেন তিনি। কারণ ঘরোয়া টুর্নামেন্টে অনেকেই রানের মধ্যে ছিলেন, ‘এখন পর্যন্ত বছরটা কঠিন গেছে আমাদের। তার পরেও ব্যাটিংয়ে আমাদের ভালো পারফরম্যান্স ছিল বলা যায়। তাদের কাছ থেকে যতটা সম্ভব আশা করা যায়। হাতে চারটি ইনিংস, চেষ্টা থাকবে নিজেদের পরিকল্পনা যতটা সম্ভব বাস্তবায়ন করা।’ 

/এফআইআর/       
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী