রংপুরে যোগ দিয়ে মুমিনুল, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬

চলমান বিপিএলে শুরুতে দল পাননি মুমিনুল হক। তাই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিয়ে কাজ করছিলেন। হঠাৎ রংপুর রাইডার্সের ব্যাটার বাবর আজম চলে যাওয়ায় কপাল খুলে যায় তার। তার বদলে মুমিনুলকে রংপুর দলে ভিড়িয়েছে।

রংপুরে সুযোগ পেয়ে আজ গণামাধ্যমে কথা বলেছেন তিনি।বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুরের অনুশীলনের পর মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহর ওপরে।’

মুমিনুল এখন পুরোপুরি টেস্ট ব্যাটার। সেই তকমাই লেগে গেছে তার। বিপিএলেও সর্বশেষ খেলেছেন ২০২১-২২ মৌসুমে। সতীর্থরা যেখানে টুর্নামেন্ট খেলে যাচ্ছেন, সেখানে সুযোগই পাননি মুমিনুল। এই সময়টা যে বামহাতির খারাপ লেগেছে সেটা অস্বীকার করেননি তিনি, ‘পুরো বিপিএলের খেলা দেখেছি। প্র্যাকটিসও করছিলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি যেভাবে বলছেন, ওরকম খারাপ লাগেনি। যদি অনেস্টলি বলেন, একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগসে, সেটাও না আবার। এমন খারাপ লাগছিল না যেটা হলে হতাশ হয়ে যাবো। সবাই যেহেতু খেলতেসে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।’

রংপুরে ‍সুযোগ পেয়ে মুমিনুলের এখন প্রত্যাশা, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যেই দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। দলের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। যতটুকু পারি আলহামদুলিল্লাহ। বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটারদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উল্লাসে উইকেট পাচ্ছে। দেখলাম ভালোই বোলিং করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার