আগামীতে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬

ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের ১১তম আসর। এই আসরে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু পারিশ্রমিক। দুর্বার রাজশাহী সময়মতো পারিশ্রমিক না দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচও বয়কট করেছিলেন। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও তারা যথা সময়ে পাননি। সবমিলিয়ে বিপিএলের ভাবমূর্তি বিদেশি ক্রিকেটারদের কাছে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগ নিয়েছে। আগামী আসর থেকে বিসিবি বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে। 

শুক্রবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’

পাশাপাশি বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য সমস্ত লজিস্টিক ব্যবস্থাও তদারকি করবে বোর্ড। এছাড়া পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এবং অর্থনৈতিক প্রোটোকল নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির বিবৃতিতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি