লঞ্চ নয়, চার্টার্ড বিমানে বরিশাল গেলেন তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

বিপিএলে গত আসরে শিরোপা জয়ের পর থেকেই বরিশালবাসীদের দাবি ছিল লঞ্চে করে ট্রফি বরিশাল নিয়ে আসার। ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান অবশ্য গত আসরে যেতে না পারলেও এই আসরে দুই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেলো দলটা ট্রফি নিয়ে লঞ্চে নয়, চার্টার্ড বিমানে করে বরিশালে পৌঁছেছে। সময় স্বল্পতার কারণেই মূলত লঞ্চযাত্রা বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে চিটাগং কিসংকে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। রবিবার দুপুরে দলের ক্রিকেটার, কোচিং স্টাফসহ মালিকপক্ষের সবাই মিলে চার্টার্ড বিমানে করে বরিশালে পৌঁছেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা তিনটার দিকে বরিশালের বেলস পার্কে ভক্তদের সামনে হাজির হন তামিম ইকবাল-তাওহীদ হৃদয়রা। 

রবিবার দুপুরে দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ সেরে নেন, তার পর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।   

এদিকে, বিপিএল শেষ হওয়ার পর দিনই শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যারা বরিশালেও ছিলেন। ফলে স্বল্প সময়ের জন্যই লঞ্চে করে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। কেননা তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, নাজমুল হোসনে শান্তরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আগের দিন তারা অনুশীলন করেননি, রবিবারও বরিশালে যাওয়ার কারণে অনুশীলনে ছিলেন না। সোমবার থেকে পুরোদমে অনুশীলনে ফিরবেন শান্ত-মুশফিকরা। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের