এশিয়ান লিজেন্ডস লিগে তামিমের বিপক্ষে খেলবেন সাকিব

  স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১০:০০আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:২০

আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও পুরোপুরি বিদায় না বললেও সাবেকদের ক্রিকেটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। একই টুর্নামেন্টে তার মুখোমুখি হতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। তারা দুজনেই সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় পাঁচ দলের টুর্নামেন্টে এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিচ্ছেন। 

টুর্নামেন্ট শুরু হবে ১০ মার্চ। সাকিব খেলবেন এশিয়ান স্টার্সে। আর তামিম খেলবেন বাংলাদেশ টাইগার্সে। 

এশিয়ান স্টার্স তাদের টুর্নামেন্ট শুরু করবে উদ্বোধনী দিনেই। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠান্স। তার পর ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে তারা। 

এশিয়ান স্টার্সে সাকিব ছাড়া বাংলাদেশ থেকে খেলবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি। একই দলে উল্লেখযোগ্য অন্য খেলোয়াড়রা হলেন- দিলশান মুনাভিরা, কেদাব যাদব, সৌরভ তিওয়ারি ও সেক্কুগে প্রসন্ন। 

অপর দিকে বাংলাদেশ টাইগার্সে তামিম ছাড়াও একই দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান ও নাঈম ইসলাম। 

১৮ মার্চের ফাইনালসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজস্থান মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি