অজু না করে কখনও ব্যাট-বল স্পর্শ করতেন না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১৫:৪৮আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৫৮

১৯ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতি টেনেছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুকে পেজের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের কথাতে স্পষ্ট বোঝা গেছে অনেকটা অভিমানে এমন ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন। এই ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যা ভালোভাবে নেননি মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনায় বসে কাঁদতে হয়।’

শুরুতেই মুশফিককে ধন্যবাদ দিয়ে মন্ডি লিখেছেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে।’

মুশফিক এতটাই সৎ ছিলেন, অজু করে ক্রিকেট ব্যাট এবং বল স্পর্শ করতেন, ‘কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। অজু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’

ক্রিকেট মাঠে মুশফিকের অসংখ্য অর্জন, কীর্তির পাশাপাশি হতাশা ও ব্যর্থতাও আছে। তবে পরিবারের কাছে তিনি পরিপূর্ণ, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’

মুশফিকের স্ত্রী আরও লিখেছেন, ‘জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখন পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।’

শেষে মন্ডি লিখেছেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলবো, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী