নাহিদ-রিশাদদের পিএসএল খেলতে দেওয়া উচিত বলে মনে করেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৭:৩১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:৩১

আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এই টুর্নামেন্টের ড্রাফট থেকে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তবে একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় পিএসএলে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। অবশ্য বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, রিশাদ-নাহিদদের পিএসএলে সুযোগ দেওয়া উচিত। 

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’

এরপর এই ধরনের ক্রিকেটের গুরুত্বের কথা তুলে ধরেন শান্ত, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করবো, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

নাহিদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথা বলেছেন অধিনায়ক শান্ত, ‘নাহিদ আমাদের জন্য দারুণ এক সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় দলের ফিজিও ও আবাহনীর স্টাফরা তার ওয়ার্কলোড ভালোভাবে ম্যানেজ করছে। আল্লাহর রহমতে সে ফিট আছে এবং এনার্জি ধরে রেখেছে।’

পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। তবে এখন পর্যন্ত বিসিবির কাছে নাহিদ, লিটন বা রিশাদের কেউ অনাপত্তিপত্র তথা এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী