দিল্লি ক্যাপিটালসে অক্ষরের ডেপুটি দু প্লেসি

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১৮:০০আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৮:০০

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। এই আসরে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ দু প্লেসি। 

দু প্লেসি গত আইপিএলের শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলুরুর অধিনায়ক ছিলেন। তার পর গত বছরের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় ওই ফ্র্যাঞ্চাইজি। সেই নিলামের মধ্য দিয়ে দিল্লি তাকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে।

দিল্লির দলটিতে আরেক আইপিএল অধিনায়ক লোকেশ রাহুলও রয়েছেন। যিনি এই বছরই দিল্লিতে যোগ দিয়েছেন। কিন্তু তাকে এড়িয়ে ফাফ দু প্লেসিকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছে দিল্লি। 

সব ফরম্যাটে প্রোটিয়াদের সাবেক অধিনায়ক আইপিএলের অংশ হন ২০১২ সালে। তখন তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। একই দলের অংশ থাকেন ২০১৫ সাল পর্যন্ত। পরের দুই মৌসুমের জন্য খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। এই সময় আবার নিষিদ্ধ ছিল চেন্নাই। তারা খেলায় ফিরলে আবারও একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন ২০২১ সাল পর্যন্ত। পরের আসরের নিলামে ২০২২ সালে তাকে দলে নেয় বেঙ্গালুরু। বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব ছাড়লে তখন নেতৃত্বভার বুঝিয়ে দেওয়া হয় তাকে। দু প্লেসির নেতৃত্বেই বেঙ্গালুরু খেলেছে তিন মৌসুম। এই সময় ২০২২ ও ২০২৪ মৌসুমে প্লে-অফও খেলেছে তারা। 

সার্বিকভাবে আইপিএলে ৪০ বছর বয়সী দু প্লেসির ১৪৫ ম্যাচে সংগ্রহ ৪ হাজার ৫৭১ রান। গড় ৩৫.৯৯ এবং স্ট্রাইক রেট ১৩৬.৩৭। 

/এফআইআর/      
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী