রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ২৩:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০০:০৩

প্রথম দুই ম্যাচ হেরে আইপিএল শুরু করা রাজস্থান রয়্যালস টানা দুটি ম্যাচ জিতে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিল। কিন্তু টানা তিন ম্যাচে জিতে টেবিলে শক্ত অবস্থান নেওয়া গুজরাট টাইটান্সের কাছে তাদের সাফল্যের যাত্রা থামলো। বুধবার আহমেদাবাদে প্রতিপক্ষের মাঠে পাত্তা পেলো না তারা। সাই সুদর্শনের ব্যাটিং ঝড়ে ২১৭ রানের বড় পুঁজি গড়ার পর গুজরাট রাজস্থানকে ১৫৯ রানে থামালো। ৫৮ রানে টানা চতুর্থ জয় পেলো তারা।

পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখলো রাজস্থান। আর সমান খেলে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসকে টপকে টেবিলের শীর্ষে উঠে গেলো গুজরাট।

আগে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ওপেনিং জুটি ভাঙে ১৪ রানে। শুবমান গিল (২) জোফরা আর্চারের শিকার হন। তারপর জস বাটলারকে নিয়ে সুদর্শনের ৮০ রানের জুটিতে স্বস্তি ফেরে। বাটলার ২৫ বলে ৩৬ রানে ফেরেন। তারপর শাহরুখ খানকে নিয়ে ৩৪ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সুদর্শন। 

এরপর একে একে শাহরুখ (৩৬) ও শেরফানে রাদারফোর্ডকে (৭) ফিরতে দেখলেও শক্ত হাতে রাজস্থান বোলারদের সামলান সুদর্শন। ১৯তম ওভারে তিনি থামেন। ৫৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রান করেন। শেষ দিকে রাহুল তেওয়াতিয়ার ১২ বলে ২৪ ও রশিদ খানের চার বলে ১২ রানের ক্যামিও ইনিংসে ৬ উইকেটে বড় সংগ্রহ করে গুজরাট।

রাজস্থানের পক্ষে তুষার দেশপান্ডে ও মাহিশ ঠিকশানা সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে কোনও লড়াই গড়তে পারেনি রাজস্থান। রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারকে নিয়ে সমান ৪৮ রানের জুটিতে সাঞ্জু স্যামসন সামান্য প্রতিরোধ গড়েন। রাজস্থান অধিনায়ক করেন ৪১ রান।

হেটমায়ার ৩২ বলে চারটি চার ও তিন ছয়ে সর্বোচ্চ ৫২ রান করে থামেন। এছাড়া কেবল পরাগ (২৬) দুই অঙ্কের ঘরে পৌঁছান।

১৯.২ ওভারে ১৫৯ রানে রাজস্থানকে গুটিয়ে দিতে সর্বোচ্চ তিন উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে পান রশিদ খান ও রবিশ্রীনিবাসন সাই কিশোর।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের