হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ২২:১৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২:১৮

নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা এবার প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে হাজার বাউন্ডারি মেরে ইতিহাস গড়লেন।

আইপিএলে ইতোমধ্যে সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আগেই। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুটি বাউন্ডারি দরকার ছিল কোহলির।

৩৬ বছর বয়সী ব্যাটার বড় কোনও ইনিংস খেলতে না পারলেও দুটি ছয় ও একটি চারে ১৩ বলে ২২ রান করেন এবং পেরিয়ে যান হাজার বাউন্ডারি। ২৮০ ছয়ের সঙ্গে ৭২১ চারে তার বাউন্ডারি ১০০১টি।

কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী