প্রতিটি ছক্কা আর উইকেটের জন্য ফিলিস্তিনকে এক লাখ রুপি দেবে মুলতান সুলতানস 

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৯:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯:১০

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। তারা ঘোষণা দিয়েছে, চলতি মৌসুমে তাদের দল প্রতিটি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশু সহায়তা তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি অনুদান দেবে।

এক ভিডিও বার্তায় বললেন দলটির মালিক আলী খান তারিন বলেছেন, ‘এই মৌসুমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফিলিস্তিনের দাতব্য সংস্থাগুলোর পাশে থাকবো।’ 

কীভাবে অনুদান দেবেন এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত নিয়েছি, মুলতান সুলতানসের যেকোনও খেলোয়াড় একটি ছক্কা মারলে, ফিলিস্তিনি দাতব্য সংস্থায় ১ লাখ রুপি করে অনুদান দেবো। আমাদের বোলাররাও এতে অংশ নিতে চেয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি উইকেটের জন্যও শিশুদের নিয়ে কাজ করে এমন ফিলিস্তিনি সংস্থাগুলোকে ১ লাখ রুপি করে আমরা দেবো।’

তারীন আরও বলেছেন, ‘মাঠে ভালো পারফরম্যান্সের প্রতি আমাদের মনোযোগ রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা অসহায় শিশুদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিচ্ছি। এটি একটি বৃহৎ প্রচেষ্টার ছোট একটি পদক্ষেপ, আমরা গর্বিত যে এখান থেকেই শুরুটা করতে পারছি।’

মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি চলতি মৌসুম অবশ্য হার দিয়ে শুরু করেছে। করাচি কিংস-এর কাছে হেরেছে চার উইকেটে। প্রথম ম্যাচেই মুলতান সুলতানস তহবিলের জন্য তুলতে পেরেছে ১৫ লাখ রুপি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী