ধোনি-জাদেজার নৈপুণ্যে পাঁচ ম্যাচ পর জিতলো চেন্নাই

  স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ০০:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০০:৪৫

আইপিএলে চলতি মৌসুমে জিততে প্রায় ভুলেই গিয়েছিল চেন্নাই সুপার কিংস। হেরেছে টানা পাঁচ ম্যাচ! লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মহেন্দ্র সিং ধোনির দল।  

১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে একটা পর্যায়ে নড়বড়ে পরিস্থিতিতে পড়ে গিয়েছিল চেন্নাই। ১৫ ওভারে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে দলের জয় নিশ্চিত হয়েছে মূলত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শিবম দুবের ২৮ বলে করা ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ১১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংসে ম্যাচসেরা হয়েছেন ধোনি। দুবে ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪৩ রানের অপরাজিত ইনিংস। চেন্নাই ম্যাচ জিতেছে ৩ বল হাতে রেখে। 

চেন্নাই মূলত তাদের রাচিন রবীন্দ্র (৩৭) ও শেখ রশীদকে (২৭) নিয়ে গড়া নতুন ওপেনিং জুটি থেকে ভালো সহায়তা পেয়েছে। ৪.৫ ওভারেই তারা ঝড়ো ব্যাটিংয়ে যোগ করে ৫২।  মিডল অর্ডারে ধস নামলেও পরে সমস্যা হয়নি। তাছাড়া লখনউর বাজে ডেথ বোলিংও তাদের সুযোগ করে দিয়েছে। 

লখনউর হয়ে ১৮ রানে দুটি উইকেট নেন রবি বিষ্ণয়। একটি করে নিয়েছেণ দিগবেশ রাথি, আবেশ খান ও এইডেন মারক্রাম। 

এর আগে টস হেরে ব্যাট করা লখনউর হয়ে হাফসেঞ্চুরিতে ফর্মে ফেরার বার্তা দেন ঋষভ পান্ত। ৪৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় তার করা ৬৩ রানের ইনিংসে ভর করেই লখনউ ৭ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। শুরুতে ধুঁকলেও একটা পর্যায়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন পান্ত। আব্দুল সামাদের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৩ বলে যোগ করেন ৫৩ রান। 

বল হাতে প্রথম দিকে দারুণ শুরু পাওয়া চেন্নাইয়ের সেরা বোলার ছিলেন রবীন্দ্র জাদেজা। ২৪ রানে দুটি উইকেট নিয়েছেন তিনি। ৪৫ রানে দুটি নেন মাথিশা পাথিরানাও। একটি করে নিয়েছেন খলীল আহমেদ ও আনশুল কম্বোজ।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী