মোহামেডানের সঙ্গে মোস্তাফিজের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৮:০১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:০১

বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে তা একদিন পেছানোর কথা জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হবে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে। মোহামেডানের জার্সিতে খেলবেন তিনি।

কাঁধের চোটে ভোগায় মোস্তাফিজ খেলতে পারেননি প্রথম রাউন্ড। অবশেষে টুর্নামেন্টের শেষভাগে এসে দল পেয়েছেন তিনি। তার সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোস্তাফিজ সবশেষ ম্যাচ খেলেছেন চলতি বছর ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় দুই মাস বিশ্রাম থাকার পর মোহামেডানের জার্সিতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই স্পিনারের।

ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত ১২ এপ্রিল। সুপার লিগে কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষে থাকা ৬ দল। আবাহনী ও মোহামেডান শীর্ষে থেকে সুপার লিগে খেলবে। ঐতিহ্যবাহী এই দুটি ক্লাব ছাড়াও পরের পর্বের টিকিট কেটেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগ পর্বের মতো ম্যাচগুলো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। আপাতত সুপার লিগের তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০, ২৩ এপ্রিল। 

এছাড়া রেলিগেশন লিগ শুরু হবে ১৮ এপ্রিল থেকে। এই লিগের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ১৮ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। ২১ এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন খেলবে শাইনপুকুরের বিপক্ষে। বাকি  ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। ওই দিন পারটেক্স খেলবে ব্রাদার্সের বিপক্ষে। এই তিন দলের মধ্যে টেবিলের নিচের দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। বাকি দলটি আগামী আসরে সরাসরি লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী