ফিলিপসের ইনজুরিতে গুজরাটে শানাকা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১৪:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৪:৪৪

আইপিএলের চলতি মৌসুমে গ্লেন ফিলিপসকে পাচ্ছে না গুজরাট টাইটান্স। নিউজিল্যান্ড তারকার ইনজুরিতে পুরানো দলে ডাক পেয়েছেন দাসুন শানাকা। 

২০২৩ সালে গুজরাটে খেলেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার। ওইবার দলটি রানার্সআপ হয়েছিল। আইপিএল কেবল একবারই খেলেছেন শানাকা। গুজরাটের হয়ে তিন ম্যাচ খেলে মাত্র ২৬ রান করেন। দুই মৌসুম আগের সেই আসরে কোনও বল করতে দেখা যায়নি তাকে।

দশ দিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পান ফিলিপস। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরেছেন তিনি।

এর আগে ৩ এপ্রিল গুজরাটের ক্যাম্প ছেড়ে দেশে চলে যান কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকান পেসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাজের জন্য ভারত ছাড়েন। তিনি ফিরবেন কি না সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তার স্থলাভিষিক্তও ঘোষণা করেনি দলটি।

এই আসরে ছয় ম্যাচের চারটি জিতেছে গুজরাট। লিগের মাঝে এসে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে। পরের ম্যাচ শনিবার শীর্ষ দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি