উইজডেনের লিডিং ক্রিকেটার জসপ্রীত বুমরা

  স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১০:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫১

গত বছরে তিন ফরম্যাটেই আলো ছড়িয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজে ভারতের জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। যার স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। তাকে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ তথা বছরের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে।  মেয়েদের বিভাগে এটার স্বীকৃতি পেয়েছেন আরেক ভারতীয় স্মৃতি মন্ধানা। 

বুমরা সম্পর্কে বলতে গিয়ে প্রকাশনাটি লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের জন্য ঘটনাবহুল এক বছরে পুরোপুরি না হলেও অনেকাংশে দলটির সাফল্য নির্ভর করেছিল একটিমাত্র বিষয়ের ওপর: আর সেটা হচ্ছে তার হাতে বল আছে কি না।’

‘২০২৪ সালে যেভাবে আলাদাভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, সেটা খুব কম ক্রিকেটারই পেরেছেন।’

ওপেনার মন্ধানা সম্মাননা জিতেছেন দারুণ একটি বছর কাটানোর পর। যে বছরে রয়েছে তার পাঁচটি সেঞ্চুরি—যার মধ্যে চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে। তাছাড়া মেয়েদের আইপিএলে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে গত বছর তাদের প্রথম শিরোপা এনে দিতে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরানকে ‘সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ এবং সোফি এক্লেস্টোন ‘উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় স্থান পেয়েছেন। সঙ্গে রয়েছেন লিয়াম ডসন এবং ড্যান ওয়ারেল।

উল্লেখ্য, ১৮৬৪ সালে প্রথম সংস্করণ প্রকাশের পর থেকে বার্ষিকভাবে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের