বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ২৩:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২৩:০৬

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোন একটি ভেন্যুতে ৩৫০০ বা তার বেশি রান করে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ১০৫তম ইনিংসে এই ল্যান্ডমার্কে পৌঁছালেন ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টিতে একক ভেন্যুতে তিন হাজারের বেশি রান করা ছয় ব্যাটারদের একজন কোহলি। অন্যরা হলেন বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইংল্যান্ডের জেমস ভিন্স ও অ্যালেক্স হেলস।

২০০৮ সালে বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পর থেকে চিন্নাস্বামী কোহলির হোম গ্রাউন্ড।

চলতি আইপিএলে দারুণ ফর্মে থেকে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন কোহলি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে তিনি দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান ৩৮৬তম ইনিংস খেলে।

১৩ এপ্রিল জয়পুরে রাজস্থানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে একশ ফিফটির মালিক হন।

পরে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোহলি আইপিএলে সবচেয়ে বেশি ৬৭তম পঞ্চাশ ছাড়ানোর রেকর্ড গড়েন ওয়ার্নারকে পেছনে ফেলে।

বেশ আগেই আইপিএল ইতিহাসে সর্বকালের শীর্ষ ব্যাটারের তালিকায় নাম লেখেন কোহলি। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি