পান্তকে এবার ২৪ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৯:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২১

চলতি আইপিএলে বাজে সময় কাটছে রিশাভ পান্তের। ফর্মে ফিরতে পারছেন না। ভালো হচ্ছে না নেতৃত্বও। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে পেতে হলো স্লো ওভার রেটের শাস্তি। ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

দলের প্রথম একাদশের সকল ক্রিকেটারকেও জরিমানা করা হয়েছে। বাদ যাননি ইমপ্যাক্ট প্লেয়ারও।

চলতি মৌসুমে এটি পান্তের দ্বিতীয় অপরাধ। প্রথমবারও মুম্বইয়ের বিপক্ষেই স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছিলেন লখনউ অধিনায়ক। সেই সময় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল তাকে। এবার সেটি দ্বিগুণ।

পান্ত ছাড়া লখনউর প্রথম একাদশের বাকি ক্রিকেটারেরাও শাস্তি পেয়েছেন। তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন। পান্ত বাদে বাকি ১১ জন ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। 

প্রথমবার স্লো ওভার রেটিংয়ের শাস্তি শুধু অধিনায়ক পান। তবে দ্বিতীয়বার থেকে পুরো দলকেই শাস্তি দেওয়া হয়।

আইপিএলে দারুণ শুরু করেও পারফরম্যান্স নিম্নগামী। রবিবার মুম্বাইয়ের কাছে ৫৪ রানে হেরেছে তারা। ১০ ম্যাচে পাঁচটি জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে লখনউ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম