এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে যা সাকিব ভাই করতেন: মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ২১:১৫ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২১:১৯

বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেহেদী হাসান মিরাজের। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি হয়ে গেলেন কেবল অফস্পিনার। তারপরও যখন সুযোগ পেয়েছেন, ব্যাট হাতে প্রতিদান দিয়েছেন। তবে সাকিব না থাকায় এখন মিরাজের ওপরই দুই বিভাগে ভরসা রাখতে হচ্ছে। নিয়মিত অলরাউন্ডারের ভূমিকায় অবদান রাখতে না পারলেও মাঝেমধ্যে জ্বলে উঠছেন সমানতালে। সাকিবের দায়িত্বে নিজেকে মেলে ধরতে মুখিয়ে এই অলরাউন্ডার।

বুধবার চট্টগ্রামে ম্যাচের তৃতীয় দিনে মিরাজের ১৪৩ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৪৪ রান। এরপর বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ডানহাতি এই অফ স্পিনার। তার ঘূর্ণিতে কুপোকাত হয়ে ১১১ রানে অলআউট জিম্বাবুয়ে। ইনিংস ও ১০৬ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। সাকিবও প্রায়ই এমন পারফরম্যান্স করতেন। তবে কি এখন নিয়মিতই তার ভূমিকাতে দেখা যাবে মিরাজকে?

ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানালেন, ‘দেখেন একটা জিনিস, যখন সাকিব ভাই ছিলেন, ভিন্ন রোল ছিল। এখন ভিন্ন রোল। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করতেন। এখন আমার দায়িত্ব আরও বেশি। আমার মনে হয় এই দায়িত্ব আমার নেওয়া ও পারফর্ম করা উচিত। অনেক সময় হবে, অনেক সময় হবে না। তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

এক সাংবাদিকের প্রশ্নে মিরাজ আরও বলেছেন, ‘ভাই একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছেন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মতো করেই খেলতে চাই।’

সিলেটে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ দলকে। চট্টগ্রামে জয় তাই মিরাজদের জন্য তৃপ্তির, ‘না আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছে এটা খুবই দরকার ছিল। আমাদের সবাই ভেবেছিল, আমরা ভালো করবো। দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে কোচ আছেন বাবুল স্যার তাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। একইসঙ্গে টিম ম্যানেজার যিনি আছেন নাফীস ইকবাল ভাই। তিনি আমাকে সবসময় বুস্ট আপ করেন। আজকে যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম (তখনও বলেছেন) ‘মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটার তোর কিন্তু ১০০ রান আছে’। সবসময় উনি আমাকে বুস্ট আপ করেস। মনের ভেতর থেকে দুজন মানুষকে ধন্যবাদ দিতে চাই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি