কলম্বোর মাঠে নামার আগে মধুর সমস্যায় বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৯:২৪আপডেট : ২৪ জুন ২০২৫, ২১:৪০

অসুস্থতার কারণে গলে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। আগামীকাল (বুধবার) কলম্বোতে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। কলম্বো টেস্টে বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তার আগে পাকিস্তান সিরিজেও একই স্বীকৃতি পেয়েছিলেন। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিনি কতটা ছন্দে আছেন, সেটার পক্ষে কথা বলবে পরিসংখ্যান। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ উইকেট তার দখলে। এই মুহূর্তে অনেকটাই সুস্থ মিরাজ, খেলতে পুরোপুরিই প্রস্তুত বলে জানা গেছে।

গলে মিরাজের বদলি হয়ে খেলতে নেমেছিলেন অফস্পিনার নাঈম হাসান। তবে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন, প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ নিয়েছেন ৬টি উইকেট। এমন পরিস্থিতিতে একাদশ সাজানো নিয়ে দ্বিধায় পড়েছেন কোচিং স্টাফরা। প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি স্বীকার করে বলেছেন, 'মিরাজ নিঃসন্দেহে বিশ্বমানের, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের শক্তি বাড়ায়। তবে নাঈম গলে অসাধারণ খেলেছে। এমন পারফরম্যান্সের পর কাউকে বাদ দেওয়া কঠিন। তবে সবাই দলীয় প্রয়োজনীয়তা বোঝে। আজকের ট্রেনিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।'

কলম্বোতে বাংলাদেশ তিন স্পিনার নাঈম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ খেলবে নাকি পেসার বাড়ানো হবে সেই ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন। তবে দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্ত নেবো।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে