পারিবারিক সমঝোতার পর তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৪:৪৫আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৪:৪৫

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল ব্যাপক আলোচনা। যদিও তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। শেষমেশ সেই বিতর্কের আপাতত পরিসমাপ্তি ঘটেছে। বুধবার রাতে গণমাধ্যমকে সৌরভ জানান, দুই পরিবারের আলোচনার ভিত্তিতে বিষয়টি মীমাংসা হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলে নিয়েছেন।
 
বিষয়টির সুরাহা হলেও তাসকিনকে নিয়ে এখন কিছুটা মানসিক আঘাত বয়ে বেড়াচ্ছেন বলেই জানিয়েছেন সৌরভ, ‘অবশ্যই আমার ছোটবেলার বন্ধু। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলকে। শুভকামনা জানাবো অবশ্যই। ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে আমি চিনি এখন। আমি এখন এই ব্যাপার নিয়ে একটু ট্রমাটাইজড। আমাকে একটু সময় দিতে হবে।’

তাসকিনের বিরুদ্ধে সোমবার মিরপুর মডেল থানায় মারধরের অভিযোগ করেছিলেন সৌরভ। এ ব্যাপারে সেদিন তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে। ওর (সৌরভ) খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। কিছু কথা ওরা রেকর্ড করেছে। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানতো না। উনি পরে শুনে কিছু কথা বলেছে। সাথে এটাও বলেছে,‘ওরা ছোট বেলার বন্ধু, এক সাথে মিলে মিশে থাকবে।’ আসলে গত কয় মাস ধরে ওদের সাথে এখন মিশি না, তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে ।’’

অভিযোগ তুলে নেওয়ার পর তাসকিনের বন্ধু সৌরভের কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন, কী এমন ঘটেছিল যাতে ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়েছিল। সৌরভ আকার-ইঙ্গিতে তাসকিনকেই দোষারোপ করলেন, ‘আসলে এখন দুই পরিবারের পারস্পরিক আলোচনায় সমাধান হয়ে গেছে। বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। সেখান থেকেই ঝামেলার শুরু। এর আগে আমি স্যরি বলিনি। অভিযোগও তুলে নিইনি। আজ আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করেছি।’

এ ব্যাপারে তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক আহমেদ হৃদয় বলেছেন, ‘যদি আমার বা আমার বন্ধুর কোনও দোষ থাকতো, তাহলে কিন্তু তার (তাসকিন) বাবা মুচলেকা দিতে আসতেন না। মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়েছে।’

এদিকে, সৌরভের খালা ঝুমা খান জানান, ‘৪৮ ঘণ্টার সময় চেয়েছিলাম। আজ উনারা (তাসকিনপক্ষ) এসে সময় নিয়ে মুচলেকা দেন এবং পারিবারিকভাবে মীমাংসা হয়। আমাদের অভিযোগ ছিল মূলত সৌরভের নিরাপত্তার কথা ভেবেই, ভবিষ্যতে যাতে এমন কিছু না হয়, সেটাই নিশ্চিত করা হয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত