ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করছেন তাসকিন 

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৪

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) বল হাতে দারুণ সময় পার করছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার কার্যকর বোলিংয়ে ভর করে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে শারজা ওয়ারিয়র্স।

গতকাল মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাসকিন আহমেদ দুই উইকেট শিকার করেন। এই জয়ে তাসকিনের দল শারজার প্লে-অফের আশা টিকে রয়েছে। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তাসকিন। বিশেষ করে শেষ তিন ম্যাচে তার ঝুলিতে গেছে ৭ উইকেট। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বোলারদের তোপে শুরুতেই বিপাকে পড়ে আবু ধাবি নাইট রাইডার্স। মাত্র ১০ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। ফিল সল্ট, অ্যালেক্স হেলস ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের দ্রুত হারিয়ে দিশা হারিয়ে ফেলে। শারজার পক্ষে আদিল রশিদ ১৮ রানে ৩ উইকেট নিয়ে ধস নামান। তাসকিন তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের স্কোরবোর্ডকে সাধ্যের মধ্যে আটকে রাখেন।  শেষ পর্যন্ত শেরফানে রাদারফোর্ডের ৪৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আবু ধাবি।

জবাবে রান তাড়ায় শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শারজা ওয়ারিয়র্সকে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। আন্দ্রে রাসেলের করা সেই ওভারের প্রথম বলেই চার মারেন ইংলিশ ব্যাটার জেমস রিউ। এরপর একটি নো-বল ও ওয়াইড দিয়ে সমীকরণ সহজ করে দেন রাসেল। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান। আদিল রশিদ কাভার দিয়ে বল ঠেলে দিয়ে দলের জয় নিশ্চিত করেন। জেমস রিউ ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

৮ ম্যাচে এটি শারজার তৃতীয় জয়। জয় পেলেও ৬ পয়েন্ট নিয়ে রান রেটের মারপ্যাঁচে এখনো টেবিলের তলানিতেই রয়েছে তারা। সমান ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে গালফ জায়ান্টস ও আবু ধাবি নাইট রাইডার্স। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে শীর্ষ চারে থেকে প্লে-অফে ওঠার লড়াই এখন বেশ জমে উঠেছে।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত