তাসকিনদের হারিয়ে প্লে-অফে মোস্তাফিজদের দুবাই 

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদদের শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালস। জাতীয় দলের এই দুই পেসারের জন্য এটি ছিল এবারের আসরে শেষ ম্যাচ।

বিসিবি থেকে দুই তারকার অনাপত্তির মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবারই দেশে ফিরছেন তারা। যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাসকিন। এখন বিপিএলে তারা মাঠ মাতাবেন।  

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করেছে শারজা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৩৪ রান সংগ্রহ করে। দুবাইয়ের হয়ে বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

১৩৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে কিছুটা রয়েসয়ে এগোয় দুবাই ক্যাপিটালস। ওপেনার শায়ান জাহাঙ্গীর ৫১ রান করেন এবং জর্ডান কক্সের ৫০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে ১৯.১ ওভারে জয় নিশ্চিত করে দলটি। শারজার হয়ে তাসকিন আহমেদ ৩.১ ওভারে ২৯ রান খরচ করে এক উইকেট নেন।

এই জয়ে ডেজার্ট ভাইপার্স এবং এমআই এমিরেটসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে দুবাই। অন্যদিকে ম্যাচ হারলেও শারজার প্লে-অফে যাওয়ার আশা এখনো টিকে আছে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ চারের লড়াইয়ে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে সমান অবস্থানে আছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত