বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় অস্ট্রেলিয়া। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে কোনো প্রতিষ্ঠিত তারকা নন, বরং ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একাদশে সুযোগ পেয়েছেন জেরসিস ওয়াদিয়া। বাংলাদেশের বিপক্ষে তিন দিনের ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী ৬ থেকে ৮ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে অনুষ্ঠিত হবে এই তিন দিনের ম্যাচ।
দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলা ওয়াদিয়া অ্যাডিলেডের প্রিমিয়ার ক্রিকেট থেকে উঠে এসেছেন। এছাড়া সর্বশেষ বিগ ব্যাশ লিগ (বিবিএল) মৌসুমে তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের স্কোয়াডেও ছিলেন।
এখন বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আরও বড় মঞ্চে নিজের জায়গা করে নেওয়ার হাতছানি এই তরুণ ব্যাটারের সামনে।
বাংলাদেশের বিপক্ষে সিএ একাদশ: ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকেচলি, হ্যানো জ্যাকবস, জেক ডোরান, জেরসিস ওয়াদিয়া, জশ ফিলিপি, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন, নোয়া ম্যাকফ্যাডিয়েন।









