শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন

স্পোর্টস ডেস্ক 
২৩ আগস্ট ২০২৬, ০৬:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪৪

অস্ট্রেলিয়ার ম্যাকায়ে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেও বল হাতে তোপ দাগিয়ে যাচ্ছেন বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম দিনের ৬ উইকেটের পর দ্বিতীয় দিনের ১ম সেশনের শুরুতেই থিতু হওয়া অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে (৬৭) সাজঘরে ফিরিয়ে নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার আরও সমৃদ্ধ করেছেন তিনি।

প্রথম দিনের ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে টেনে তুলছিলেন সেট ব্যাটার ক্যামেরন গ্রিন। নাথান লায়নকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ রান যোগ করার পর ৬৭ রান করা বিপজ্জনক গ্রিনকে দারুণ এক সুইঙ্গারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট না দিলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সফল ভিডিও রিভিউতে সাজঘরে ফিরতে বাধ্য হন গ্রিন। 

দ্বিতীয় দিনের ১ম সেশন চলাকালীন এখন পর্যন্ত শরিফুল ইসলামের বোলিং ফিগার দাঁড়ায় ১৪.৩ ওভারে ৪৭ রানে ৭ উইকেট। এটি টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ারের সেরা ব্যক্তিগত বোলিং পারফর্ম্যান্স। 

/এসটি/ 
সম্পর্কিত
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
সর্বশেষ খবর
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’