ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২

টেস্ট ক্রিকেটে আরেকটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দলে ঢুকেছেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাতে টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। ব্যাটিংয়ে তানজিদ হাসান, সাদমান ইসলাম ও সৌম্য সরকারের সঙ্গে আছেন অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। 

অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে বাঁহাতি তাইজুল ইসলামের পাশাপাশি ভরসা থাকবে মিরাজের ওপরও।

পেসার নাহিদ রানা চোট সারিয়ে ফিরতে পারেননি। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

এছাড়া দলের সঙ্গে রিজার্ভ হিসেবে ভ্রমণ করবেন অফস্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন । 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

/এফআইআর/
সম্পর্কিত
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
সর্বশেষ খবর
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার