কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ এবার পড়েছে ফুটবলেও। নিরাপত্তাঝুঁকি ও সংঘাতের আশঙ্কায় কাতারে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার) জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে কাতার ভ্রমণে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেই পরামর্শের ভিত্তিতেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেশী সৌদি আরবের একটি বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার এক দিন পর যুক্তরাষ্ট্রের এই সতর্কতা জারি করা হয়। একই সময়ে সৌদি আরব ও ইয়েমেনে বিমান হামলাও অব্যাহত রয়েছে।

৪৮ দলের এই টুর্নামেন্ট আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা। গ্রুপ পর্বে মন্টেনেগ্রো, চিলি ও আলজেরিয়ার বিপক্ষে খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের।

খেলোয়াড়দের পাঠানো চিঠিতে ইউএস সকার বলেছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে বলেও উল্লেখ করেছে ফেডারেশন। তবে টুর্নামেন্ট আয়োজক ফিফা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা না দেওয়া পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।

চলমান সংঘাতের প্রভাব পড়েছে এশিয়ান ফুটবলেও। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আদলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এশিয়ান কাপ আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে হওয়ার কথা ছিল। কিন্তু সংঘাতের কারণে প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি
দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি