দিনের শেষ বলে আউট হৃদয় 

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২১:৫৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫৯

প্রথম টেস্টে টস জিতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে দিনের শুরুতে বাজে কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পুরো দিনে আলো ছড়ালেন তাওহীদ হৃদয়। তার অবিশ্বাস্য ১৩৭ রানের ইনিংসের কারণেই প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বস্তিতে শেষ করেছে সফরকারীরা। তবে আক্ষেপের জায়গাটি হচ্ছে তৃতীয় সেশন পর্যন্ত দাপট দেখানো হৃদয় সেঞ্চুরির পর দারুণ খেলছিলেন। কিন্তু দুর্ভাগ্য দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের বলে এলবিডাব্লিউ হয়ে ১৩৭ রানে ফিরেছেন তিনি। 

তাতে ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। লিটন ৯২ রানে অপরাজিত। হৃদয়ের আউটে ভেঙেছে প্রোটিয়াদের বিপক্ষে তাদের রেকর্ড ২০৬ রানের জুটি! 

প্রোটিয়াদের বিপক্ষে এই সংগ্রহ আবার বাংলাদেশের দলীয় সর্বোচ্চও। ২০১৫ সালে ৩২৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিকেও ছাড়িয়ে যাচ্ছে।   

অথচ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালোই বিপাকে পড়েছিল বাংলাদেশ। প্রথম সেশনে ২২ রানে হারিয়ে বসে তিন উইকেট। তার পর দারুণ লড়াই করেন তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। দ্বিতীয় সেশনে দলের ১২১ রানে তানজিদকে থামান কাগিসো রাবাদা। ১০৮ বলে ৬৭ রানে বোল্ড হন তানজিদ। তাতে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি। একই ওভারের পরের বলে নতুন নামা মুশফিকুর রহিমকেও সাজঘরে পাঠান রাবাদা। 

মধ্যাহ্নবিরতির পর টানা দুই বলে উইকেট পতনে বিশাল চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয় ও লিটন দাস। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারাতে দেননি তারা। সেই ছন্দ ধরে রাখেন পুরো তৃতীয় সেশনেও। তাদের দৃঢ়তাই ইনিংসে স্থিতি এনে দেয়। দুর্ভাগ্য শেষ বলে হৃদয়ের আউটে ভেঙেছে দিনের সবচেয়ে আলোচিত জুটি!  

 

/এফআইআর/
সম্পর্কিত
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম