উরুগুয়ের বিপক্ষে একাদশে নেই সালাহ

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৭:১২আপডেট : ১৫ জুন ২০১৮, ১৭:১২

সালাহ মোহাম্মদ সালাহকে নিয়ে জাগা আশার প্রদীপ নিভে গেল আরেকবার। সন্ধ্যা ৬টায় বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচে শুরুর একাদশে নেই লিভারপুল ফরোয়ার্ড।

বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ এক্তর কুপের বলেছিলেন, উরুগুয়ের বিপক্ষে সালাহর খেলা নিয়ে তিনি ‘প্রায় শতভাগ নিশ্চিত’।

কিন্তু ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে দল ঘোষণার পর দেখা গেল বেঞ্চে রাখা হয়েছে সালাহকে। শুরুর একাদশে রাইট উইংয়ে সালাহর জায়গা নিয়েছেন অমর ওয়ার্দা। তার সঙ্গে আক্রমণে আছেন আবদুল্লাহ সাইদ, মাহমুদ ত্রেজিগেত ও মারওয়ান মোহসেন। আর্সেনালের মোহাম্মদ এলনিনি মাঝমাঠে থাকবেন তারেক হামিদের সঙ্গে।

অবশ্য মিশরের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নামাবে উরুগুয়ে। কোচ অস্কার তাবারেস তার একাদশে রেখেছে দুই তারকা স্ট্রাইকার লুই সুয়ারেস ও এদিনসন কাভানিকে। তাছাড়া রক্ষণে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের দুই তারকা দিয়েগো গোদিন ও হোসে গিমেনেজ এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার মার্টিন ক্যাসেরেস। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী