মিশরের বাধার দেয়াল ভেঙে উরুগুয়ের উল্লাস

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৫ জুন ২০১৮, ২০:২২

গোলের পর গিমেনেসের বাধভাঙা উল্লাস অবশেষে খুললো গোলমুখের তালা। একের পর এক আক্রমণ চালিয়ে বারবার হতাশায় ছেয়ে যাওয়া উরুগুয়ে শিবিরে আনন্দের ঢেউ তুললেন হোসে গিমেনেস। অ্যাতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের হেডেই মিশরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো উরুগুয়ে।

চোটের কারণে মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ ছিলেন বেঞ্চে। তাকে ছাড়া আফ্রিকার দেশটিকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। উরুগুয়ের আক্রমণের পর আক্রমণ ঠেকাতেই বেশিরভাগ সময় গেছে তাদের। ৯০ মিনিট পর্যন্ত লাতিন দেশটিকে আটকেও রেখেছিল মিশর। কিন্তু শেষ রক্ষা হয়নি, একেবারে শেষ মুহূর্তে এসে গোলের দেখা পেয়েছে উরুগুয়ে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সের্হিয়ো রামোসের ফাউলে কাঁধে আঘাত পাওয়ায় মাঠ থেকে ছিটকে যান সালাহ। শুরুতে বলা হয়েছিল বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না মিশরীয় ফরোয়ার্ড। যদিও উরুগুয়ের ম্যাচের আগে আবার শোনা যায় মাঠে নামার জন্য তিনি ‘শতভাগ ফিট’। কিন্তু বাস্তবে তা মেলেনি। বেঞ্চে বসে দলের হার দেখতে হয়েছে লিভারপুল তারকাকে।

দলের সেরা অস্ত্রকে ছাড়া গোলশূন্য ড্র অনেক বড় প্রাপ্তি হতো মিশরের জন্য। কাজটা প্রায় করেই ফেলেছিল আফ্রিকার দেশটি। কিন্তু ৯০ মিনিটে কার্লোস সানচেসের নেওয়া ফ্রি কিক ছোট বক্সের সামনে থেকে লাফিয়ে উঠে হেড করে উরুগুয়েকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেন গিমেনেস।

এই হেডেই আসে উরুগুয়ের জয় তার আগে সুযোগ নষ্টের মিছিলে নেমেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লুই সুয়ারেস অন্তত তিনটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন। যার মধ্যে গোলরক্ষককে একা পেয়েও যেভাবে ব্যর্থ হয়েছেন, তাতে বার্সেলোনায় কাটানো দুর্দান্ত ফর্মের সুয়ারেসেকে একেবারেই পাওয়া যায়নি। এদিনসন কাভানিও ব্যর্থ। প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে গোলের বৃষ্টি ঝরিয়ে এসে আটকে গেছেন মিশরের সামনে।

তবে শুধু তাদের ব্যর্থতার কথা বললে খাটো করা হবে মিশরীয় গোলরক্ষক মোহাম্মদ এল শেনায়ির কৃতিত্ব। তার দুর্দান্ত সব সেভেই উরুগুয়েরে সুবর্ণ সুযোগগুলো ভেস্তে গেছে।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের