প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে থাকতে দেয়নি আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৮, ১৯:৪৭আপডেট : ১৬ জুন ২০১৮, ২০:১২

আগুয়েরোর গোলে এগিয়ে গেলেও আইসল্যঅন্ড সমতা ফেরায় সের্হিয়ো আগুয়েরোর দারুণ গোলে এগিয়ে গেলেও এলোমেলো রক্ষণের মাশুল দিয়েছে আর্জেন্টিনা। মস্কোর ওৎক্রিতিয়েনা অ্যারেনায় আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইনদের ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে।

আইসল্যান্ডের শক্ত রক্ষণের কারণে প্রথম কয়েক মিনিট মাঝমাঠেই বল নিয়ে ঘোরাফেরা করেছে আর্জেন্টিনা। ৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে মেসির ফ্রি কিকে প্রথমবার আইসল্যান্ডের বক্সে বল পায় আর্জেন্টিনা। কিন্তু কোনও অ্যাটাকার বা ডিফেন্ডারের গায়ে না লেগেই বল চলে যায় মাঠের বাইরে।

৩ মিনিট পর আবারও ফ্রি কিক থেকে খানিকটা ভড়কে দেন আইসল্যান্ডের ডিফেন্ডারদের। বেশ নিচু দিয়ে আসা বলটি হেড করতে চেয়েছিলেন তাগিয়াফিকো, কিন্তু তার ঘাড়ে লাগলে বল আর মাঠে থাকেনি।

আইসল্যান্ডকে সমতায় ফেরালেন ফিনবোগাসন আর্জেন্টিনার অগোছালো রক্ষণের সুযোগ নিয়ে ৯ মিনিটে হানা দেয় আইসল্যান্ড। গোলের সুবর্ণ সুযোগ পায় তারা। গোল কিক থেকে আইসল্যান্ড বল পায়ে পায়। ডান প্রান্ত থেকে বিয়ার্নসন একাই গোলরক্ষককে পেলেও তার মাটি কামড়ানো শট গোলপোস্টের বেশ পাশ দিয়ে চলে যায়।

ম্যাচে গোলমুখে প্রথমবার মেসি শট নেন ১৭ মিনিটে। হান্নেস থর হ্যালডোরসন দারুণ দক্ষতায় বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন। দুই মিনিট পরই উল্লাসে মাতে আর্জেন্টিনা। ১৯ মিনিটে রোহোর শট বক্সে পান সের্হিয়ো আগুয়েরো। ডান পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন ম্যানসিটি ফরোয়ার্ড। ২১ মিনিটে আবার মেসির শট লক্ষ্যের দিকে ছুটেছিল, এবারও বাধা দেন হ্যালডোরসন।

আর্জেন্টিনা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। তাদের এলোমেলো ডিফেন্সের মাশুল দেয় তারা ২৩ মিনিটে। সিগুর্দসন গোলমুখের সামনে বল দেন, আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরো কোনোভাবে বল ঠেকান। কিন্তু তার হাতে লেগে বল ফিরে আসে ফিনবোগাসনের পায়ে। জালে বল পাঠাতে খুব বেশি বেগ পেতে হয়নি এফসি অগসবুর্গের এ স্ট্রাইকারের।

৩৩ মিনিটে বিজিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে আর্জেন্টিনার সুযোগ নষ্ট হয়। ৪১ মিনিটে পেনাল্টির জোর আবেদন করলেও পায়নি তারা। আইসল্যান্ডের ডিবক্সে মেজার নিচু ড্রাইভ সিগুর্দসনের হাতে লেগেছিল, কিন্তু ইচ্ছাকৃত ছিল না বলে রেফারি সাড়া দেননি। শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। ৪৫ মিনিটে সিগুর্দসনকে ঠেকিয়ে দেন কাবায়েরো।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের