১০ জনের কলম্বিয়াকে হারিয়ে জাপানের ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, ২০:০০আপডেট : ১৯ জুন ২০১৮, ২০:৪৬

আবারও এগিয়ে যাওয়ার উল্লাস জাপানের এই কলম্বিয়ার কাছে হেরে গত বিশ্বকাপ শেষ করেছিল জাপান। যেখানে শেষ, আবারও হলো সেখান থেকে শুরু। মঙ্গলবার ‘এইচ’ গ্রুপে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এশিয়ান দেশটি। গতবারের হারের শোধ নিয়ে বিশ্বকাপ শুরু করল জাপান। ২-১ গোলে তারা হারাল ব্রাজিল বিশ্বকাপে শেষ আটে খেলা দলকে।

ব্রাজিলে গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল জাপান। লাতিন আমেরিকান দেশটির বিপক্ষে আগের দেখায় তাদের অভিজ্ঞতা ছিল দুটি ড্র ও একটি হারের।

সারানস্কতে জাপান-কলম্বিয়ার ম্যাচই শুরু হয় নাটকীয়ভাবে। গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের প্রথম থেকে চেপে ধরে জাপান। মাত্র ৩ মিনিটে কলম্বিয়া হয়ে যায় ১০ জনের দল। গোলও খেয়ে বসে তারা।

ইউইয়া ওসাকার শট দারুণভাবে রুখে দেন কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ ওসপিনা। কিন্তু বল চলে গিয়েছিল শিনজি কাগাওয়ার কাছে। জাপানের এই তারকা ফরোয়ার্ড ক্ষিপ্রতার সঙ্গে শট নেন লক্ষ্যে। বল ফিরিয়ে দিয়ে ওসপিনা জায়গা মতো ছিলেন না। তাই কাগাওয়ার শটটি রুখতে হাত দিয়ে বল ঠেকান কার্লোস সানচেস। রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

৬ মিনিটে ওই পেনাল্টি থেকে ১-০ করেন কাগাওয়া। কলম্বিয়া তারপর ঘুরে দাঁড়ানোর সব চেষ্টা করেছে। ১২ মিনিটে ফ্রিকিক থেকে বল পান রাদামেল ফ্যালকাও। সরাসরি শট নিয়েছিলেন তিনি, কিন্তু বল হাতে নিতে ভুগতে হয়নি জাপান গোলরক্ষক এইজি কাওয়াশিমাকে। ১৪ মিনিটে জাপানকে আবার এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেন তাকাশি ইনুই। কিন্তু তার বাঁকানো শটটি গোলপোস্টের একটু সামনে দিয়ে মাঠের বাইরে চলে যায়।

২৫ মিনিটে হুয়ান কুয়াদরাদোর চেষ্টা রুখে দেন জাপান ডিফেন্ডার ইউতু নাগাতোমো। গ্যালাতাসারের এই ডিফেন্ডারের ৩২ মিনিটে নেয়া শট কলম্বিয়ান খেলোয়াড়ের গায়ে লেগে ক্রসবারের খানিকটা উপর দিয়ে গিয়ে কর্নারে পরিণত হয়।

লাল কার্ড দেখলেন সানচেস ফ্যালকাওয়ের দ্বিতীয় চেষ্টা ৩৪ মিনিটে ঠেকান কাওয়াশিমা। কিন্তু জাপান গোলরক্ষক ৫ মিনিট পর ঠেকাতে পারেনি কলম্বিয়ার চতুর গোলকে। ৩৯ মিনিটে ফ্রিকিক থেকে হুয়ান ফের্নান্দো কুইনতেরো জাপানি রক্ষণ দেয়ালের নিচ দিয়ে শট নেন। মাঠ গড়িয়ে বল ঢুকে যায় গোল সীমানা দিয়ে। যদিও কাওয়াশিমা গোলটি হয়নি দাবি করেছিলেন, গোল লাইন প্রযুক্তিতে তার মীমাংসা হয়।

বিরতির পর পঞ্চম মিনিটে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। ইয়োশিদার শটটি কোনোভাবে রুখে দেন তাদের ডিফেন্ডার। ৫৪ মিনিটে ওসাকোকে চমৎকার চেষ্টায় প্রতিহত করেন ওসপিনা। ৩ মিনিট পর আবারও কলম্বিয়ান গোলরক্ষক দলকে বাঁচান ইনুইয়ের শট ফিরিয়ে দিয়ে। ৬৫ মিনিটে আবারও ইনুই প্রতিহত হন কলম্বিয়ার রক্ষণভাগের সামনে।

মুহুর্মুহু আক্রমণে কলম্বিয়াকে তটস্থ করে রাখার ফল আদায় করে নেয় জাপান ৭৩ মিনিটে আরও একটি গোল করে। কর্নার থেকে পাওয়া চমৎকার ক্রসে নিখুঁত হেডে কলম্বিয়ার জালে বল জড়ান ওসাকো।

৭০ মিনিটে কার্লোস বাক্কার বদলি হয়ে মাঠে নামেন হামেস রোদ্রিগেস। তার ৩ মিনিট পর জাপান দ্বিতীয় গোল করলেও ভাগ্য পাল্টাতে পারেননি গত আসরের গোল্ডেন বুট জয়ী তারকা। অবশ্য ৭৮ মিনিটে তিনি ফেরাতে পারতেন সমতা, কিন্তু ওসাকো তাকে গোল করতে দেননি।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী