প্রিমিয়ার লিগে উঠলো পুলিশ এফসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ২০:২০আপডেট : ১২ মে ২০১৯, ২০:২০

বল দখলে পুলিশ এফসি (নীল) দেখিয়েছে দাপট চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের শেষ পর্যায়ের খেলা চলছে। তিন ম্যাচ আগেই শীর্ষে থেকে পরের মৌসুমের প্রিমিয়ার লিগ খেলার টিকিট পেলো পুলিশ এফসি।

রবিবার নিজেদের ১৭তম ম্যাচে ওয়ারীকে ১-০ গোলে হারিয়ে পুলিশ দল এই যোগ্যতা অর্জন করেছে। এই প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছে তারা।

৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। তাদের সঙ্গে শীর্ষ লিগে যাওয়ার দৌড়ে আছে উত্তর বারিধারা (২৬) ও ভিক্টোরিয়া স্পোর্টিং (২৫)।

প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত কণ্ঠে ম্যানেজার মোখলেসুর রহমান বলেন, ‘আমরা মাঠে অনেক পরিশ্রম করে যাচ্ছি। তিন ম্যাচ আগেই তাই প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত হয়েছে। এখন শুধু শিরোপার জন্য লড়াই করতে হবে আমাদের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম