নেত্রকোনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন খালিয়াজুরী ইউনিয়ন

নেত্রকোনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩

চ্যাম্পিয়ন খালিয়াজুরী ইউনিয়ন চার দিনের টুর্নামেন্ট শেষে নেত্রকোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে খালিয়াজুরী ইউনিয়ন। শনিবার ফাইনালে তারা ৩-২ গোলে হারায় গাজিপুর ইউনিয়নকে।

এদিন বিকাল ৪টায় খালিয়াজুরী কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে জিতেছে খালিয়াজুরী। ম্যাচ শেষে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ছানোয়ারুজ্জামান জোসেফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গাজিপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রেসক্লাব সম্পাদক স্বাগত সরকার শুভ, ক্রীড়া বিশেষজ্ঞ আরিফুজ্জান মুল্লিক ও মোঃআনোয়ার হোসেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি