আফগানিস্তান ‘না’ বললেও পিছু হটছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২০:৪৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:৪৫

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আফগান ফুটবল ফেডারেশন চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসবে না। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পিছু হটছে না, এখনও তারা নিজেদের মাঠে খেলার ব্যাপারে অনড়।

এই বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

আজ (সোমবার) জাতীয় টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আফগানিস্তান দুই দিন আগে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসতে পারবে না এবং তারা অনুরোধ করেছে, ম্যাচটি সেন্ট্রালাইজ ভেন্যুতে আয়োজন করতে। আমরা এখন চিঠি দিয়ে এএফসিকে জানিয়ে দেবো বিষয়টি।’

আফগানিস্তান ভেন্যু সরানোর কথা বললেও বাংলাদেশ ঘরের মাঠেই আয়োজন করতে চায় ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। কাজী নাবিল বললেন, ‘আমরা আমাদের ম্যাচ হোমে আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আফগানিস্তান জানিয়েছে আসতে পারবে না। কিন্তু এখনও আমরা খেলাটা আয়োজন করতে প্রস্তুত আছি এবং এ ব্যাপারে আমরা তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাতে বলবো। এরপর দেখবো কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি