আর্জেন্টিনার কোপার দল ঘোষণা, মেসির সঙ্গে আছেন কারা?

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২১, ১২:১২আপডেট : ১২ জুন ২০২১, ০০:২২

১৯৯৩ সালে এসেছে সবশেষ শিরোপা। এরপর শুধুই হাহাকারের গল্প। কয়েক দফা ট্রফি জয়ের মঞ্চে উঠলেও আক্ষেপ আর হতাশায় শেষ হয়েছে পথচলা। সেই পথের ইতি টেনে সাফল্যের গল্প লিখতে আরেকটি কোপা আমেরিকার মিশনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই মিশনের জন্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘোষণা করেছে ২৮ সদস্যের দল।

এত বড় স্কোয়াডেও জায়গা হয়নি উইঙ্গার লুকাস ওকাম্পোসের। আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে তার না থাকাটাই সবচেয়ে বড় ঘটনা। কেননা সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও ছিলেন এই সেভিয়া তারকা। ছিলেন কী, চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচের একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। অথচ কোপা আমেরিকার বড় স্কোয়াডেও জায়গা মেলেনি ওকাম্পোসের।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানির দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন যথারীতি অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ সের্হিয়ো আগুয়েরো, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, হোয়াকিন কোরেয়া ও লুকাস আলারিও। যদিও আলারিওকে নিয়ে সংশয় আছে। তার চোট থেকে সেরে ওঠার কাজ এখনও চলছে। যদি সামনে সপ্তাহে তিনি পুরোপুরি ফিট না হতে পারেন, তাহলে দেখা যেতে পারে রিভার প্লেটের হুলিয়ান আলভারেসকে।

এবারের কোপার মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার ১৫ জুন। নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি।

কোপা আমেরিকার আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, অগাস্তিন মার্চিসিন; ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, জের্মান পেজ্জেয়া, নিকোলাস তাগিয়াফিকো, লুকাস মার্তিনেস কুয়ার্তা, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা লুসেরো, ক্রিস্তিয়ান রোমেরো; মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল পালাসিয়োস, নিকোলাস গনসালেস, গুইদো রোদ্রিগেস, রোদ্রিগো দি পল, আলেহান্দ্রো গোমেস, আনহেল কোরেয়া, নিকোলাস দোমিনগেস; ফরোযার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হোয়াকিন কোরেয়া, সের্হিয়ো আগুয়েরো, লুকাস আলারিও।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী